বেসিস মেলায় উন্মোচিত হলো ‘শপ্পিয়া’
বেসিস সফটএক্সপো ২০২৩ প্রদর্শনীতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো দেশের প্রথম গ্লোবাল নো কোডিং ই-কমার্স, ব্লগ এবং পোর্টফোলিও প্লাটফর্ম সোপয়া (শপ্পিয়া)। জানা গেলো, সাসভিত্তিক (এসএএসএস) এই সিএমএস প্ল্যাটফর্মের মাধ্যমে ৩০ মিনিটেই বিনামূল্যে তৈরি করে নেয়া যাবে প্রফেশনাল ই-কমার্স, ব্লগ এবং পোর্টফোলিও ওয়েবসাইট।
মেলা প্রাঙ্গনের হল-২ এর কে১৯ স্টলে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোপিয়া ইনোভেশান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক। এসময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসাদ বিন আব্দুল্লাহসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে সোপিয়ার স্টলে ছিল ভিজিটরদের জন্য বিনামূল্যে ওয়েবসাইট খোলার মাধ্যমে আকর্ষণীয় সব গিফট হ্যাম্পার জেতার সুযোগসহ নানা আয়োজন।
অনুষ্ঠানে জানানো হয়, সর্বশেষ আপডেট এবং সবচেয়ে সুবিধাজনক প্যাকেজ, থিম, প্লাগইন, উইজেট, হোস্টেড সল্যুশন এবং উন্নত প্রযুক্তিসহ মান সম্পন্ন ই-কমার্স ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির সমাধান প্রদানের উপর গুরুত্ব দিয়ে প্লাটফর্মটি বাজারে এনেছে। এমনকি যাদের কোনো কোডিং বা প্রযুক্তিগত জ্ঞান নেই তারাও সুন্দর ওয়েবসাইট সেটআপ করতে পারবেন।







